২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূজা উপলক্ষে নাশকতার আশঙ্কায় মৌলভীবাজার সীমান্তে রেড এলার্ট

দুর্গাপূজার সময় নাশকতার আশঙ্কায় জেলার ভারত সীমান্তবর্তী চার উপজেলা কুলাউড়া, বড়লেখা, কমলগঞ্জ, ও শ্রীমঙ্গলে রেড় এলার্ট জারি করা হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2005, 08:28 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

২ রাইফেলস্ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমামুল হুদা জানান, রোববার গভীর রাত থেকে সীমান্ত এলাকায় বিডিআরকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

সূত্র আরও জানায়, শ্রীমঙ্গল উপজেলার সীমান্তে ১৮৪০ নং মেইন পিলার থেকে কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্তের ১৯৪৭ মেইন পিলার পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকায় বিডিআরকে তৎপর রাখা হয়েছে। এছাড়াও উপজেলার মুরইছড়া সীমান্ত থেকে বড়লেখা পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার এলাকায় বিডিআর’র নজরদারি বাড়ানো হয়েছে।

শনিবার সিলেটে সাত ভারতীয়সহ নয়জনকে গ্রেপ্তারের পর সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়।