জাপানে দুর্গা পূজা উৎসব পালিত
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা নয় অক্টোবর টোকিওর সুমিদা রিভারসাইড হল-এ অনুষ্ঠিত হয়েছে।
জাপানের সার্বজনীন পূজা কমিটি প্রত্যেক বছর এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে।
রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পাঁচদিন ব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বুধবার পূজা শেষ হবে।
কিন্তু ব্যস্ততম টোকিও শহরে সে সুযোগ, সময় এবং পরিবেশও নেই। আর সে কারণেই এখানে মূল উৎসব পালিত হয়েছে রোববার।
এবার সার্বজনীন পূজা কমিটি জাপান টোকিওতে দশম বারের মতো দুর্গা পূজার উৎসব পালন করছে।
সকাল থেকেই পূজারী ভক্তবৃন্দ, অতিথি, শুভাকাঙ্খীসহ সর্বস্তরের বাঙ্গালি, জাপানি, ভারতীয়, নেপাল, শ্রীলংকা ও অন্যান্য দেশের নাগরিকরা ছুটে আসতে থাকে পূজা মণ্ডপে।
শারদীয় উৎসবের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টোকিওর রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম।
তিনি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রবাসে অবস্থান করেও বাংলাদেশের ধর্ম, কৃষ্টি ও অন্যান্য সাংস্কৃতিক মূল্যবোধ তুলে ধরা এবং এর সংরক্ষণের প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি আরও বলেন, এখানে একদিকে পূজা এবং অন্যদিকে রোজা পালন এমন সম্প্রীতি পৃথিবীর আর কোথাও নেই।
তিনি উদ্যোক্তাদের সার্বিক সাফল্য কামনা করেন এবং দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
