২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা পরিস্থিতির কোথাও কোথাও অবনতি, নীলফামারীতে টেক্সটাইল মিলে উৎপাদন বন্ধ

দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্তিতির কিছুটা উন্নতি হলেও কোথাও কোথাও অবনতি হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 08:31 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

বিডিনিউজ নীলফামারী প্রতিনিধি জানান, বন্যার পানি উঠে দারোয়ানি টেক্সটাইল মিলের ৬৫টি মেশিনের সব ক’টি বিকল হয়ে পড়ায় নীলফামারীর উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

সোমবার থেকে প্রায় এক সপ্তাহ ধরে বিটিএমসির অন্যতম এই মিলটিতে কোনও উৎপাদন হচ্ছে না। সংশি¬ষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পানিতে মেশিনগুলোতে মরিচা পড়ে যাওয়ায় মেশিনগুলো চালু হচ্ছে না। গত তিন দিন ধরে মিলের শ্রমিকরা পেট্রোল দিয়ে মরিচা পরিষ্কারের চেষ্টা করছে। বন্যায় মিলের বিপুল পরিমাণ তুলাও নষ্ট হয়ে গেছে। গত সাত দিন মিলটি বন্ধ থাকায় এবং তুলা নষ্ট হওয়ায় ২০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ।

বিডিনিউজ নওগাঁ প্রতিনিধি জানান, জেলার পশ্চিমাংশের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। অন্যদিকে নওগাঁ সদর, রানী নগর, আত্রাই উপজেলাসহ শরের পূর্বাংশের রাজ্জাক পুর, খিদির পুর, সুলতানপুর, পিরোজপুরসহ পার্শ্ববর্তী এলাকার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ সমস্ত এলাকা এখন তিন থেকে ১০ ফুট পানির নিচে রয়েছে।

লোকজন বাড়িঘর ছেড়ে উঁচুরাস্তা, বাঁধ ও স্কুল কলেজে আশ্রয় নিয়েছে। রোববার রানীনগর-নওগাঁ সড় বন্যার পানিতে ডুবে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।

দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সূত্র জানায়, ছোট যমুনার পানি বিপদসীমার ১ দশমিক ২৫ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।