ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ২ সহোদরসহ ৩ শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া এলাকায় রোববার সন্ধ্যায় পুকুরে ডুবে দুই সহোদরসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে সৌদি আরব প্রবাসী আনিসুর রহমানের শিশুপুত্র নাবিল (৬) ও সাকিল (৭) এবং অ্যাডভোকেট কাজল দেবের পুত্র কিশোর দেব (৭) মাঠে খেলতে যায়।
সন্ধ্যার পরও তারা বাসায় ফিরে না এলে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে।
অনেক খোঁজাখুজির পর মাঠের পাশ্ববর্তী একটি পুকুর থেকে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।
