কেশবপুরে বোমা হামলা: র্যাব-পুলিশের অভিযানে আটক ১৩
যশোরের কেশবপুরের বিএনপি কার্যালয়ে শনিবারের বোমা হামলার পর র্যাব এবং ডিবি পুলিশ রোববার সাঁড়াশি অভিযান চালিয়ে কেশবপুর ও যশোর শহর থেকে ১৩ জনকে আটক করেছে।
র্যাব এবং পুলিশ সদস্যরা যশোর শহরে অভিযান চালিয়ে মশিউর, মাহবুব, হাতুড়ে খোকন, ছোট হিরু, ছোট মিন্টু, শান্ত, রিপন ও আসলামসহ ১১ জনকে আটক করে। এছাড়া কেশবপুরের মজিদপুর থেকে বজলুর রহমান ওরফে বোমা বজলু এবং শহরতলীর বসুন্দিয়া থেকে রফিকুল ইসলামকে আটক করা হয়।
এদিকে বোমা হামলায় মারাত্মক আহত যুবদল এবং বিএনপির তিন নেতার শরীরে রোববার অস্ত্রপোচার করা হয়েছে।
শনিবার রাত আটটার দিকে কেশবপুর বিএনপি অফিসে অজ্ঞাত সন্ত্রাসীরা বোমা হামলা চালায়। এতে আহত হয় ১৩ জন।
এ ঘটনায় রোববার সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
