বরগুনায় স্ত্রীকে বিক্রি করে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেপ্তার
দেহ ব্যবসায়ীদের কাছে স্ত্রীকে বিক্রি করে দেওয়ার অভিযোগে শনিবার দুপুরে বরগুনা সার্কিট হাউজের সামনে থেকে পুকুর পাড় বস্তির দুলাল শিকদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বামীর বিক্রি করা স্ত্রী রেখা বেগমকে (২৫) এর আগে শুক্রবার উদ্ধার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলতাফ হোসেন হাওলাদার জানান, রেখার মা রহিমা বেগম বাদি হয়ে আবাসিক হোটেলে দেহ ব্যবসা ও অপহরণের অভিযোগে কালাম, হানিফ ও মহাজালকে আসামি করে মামলা দায়ের করে।
শুক্রবার উদ্ধারকৃত রেখা বেগম বরগুনার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অমল কৃষ্ণ মণ্ডলের কাছে ১৬৪ ধারায় জবানবন্দিতে বলেন, তার স্বামী দুলাল সিকদার বিসমিল্লাহ বোডিং-এ কালামের মাধ্যমে দেড় বছর ধরে দেহ ব্যবসা চালাতো। ২৯ জুলাই রাতে সে তাকে কালামসহ তিনজনের কাছে বিক্রি করে দেয়। তিনমাস পর সে বন্দিদশা থেকে ফিরে আসে।
অন্যদিক দুলার সিকদার জানায়, তার স্ত্রী কালামের সাথে পালিয়ে গিয়েছিলো। ফিরে এসে তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসিয়েছে।
