২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, রেল চলাচল বিঘ্নিত

ময়মনসিংহে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 04:57 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

এ ঘটনায় ময়মনসিংহ-ঝারিয়া, ময়মনসিংহ-মোহনগঞ্জ এবং ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনটির বগিতে এসিড ছিল। তবে এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

রেল কর্মকর্তা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ক্রেন পাঠানোর জন্যে বার্তা পাঠানো হয়েছে। ক্রেন আসলে লাইনচ্যুত হওয়া ট্রেনের বগিটি সরিয়ে নেয়া হবে।