২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে র‌্যাবের ক্রসফায়ারে ডাকাত নিহত

চট্টগ্রামের বোয়ালখালীতে শুক্রবার ভোরে র‌্যাবের ক্রসফায়ারে ডাকাত সর্দার জাফর নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2005, 12:22 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

র‌্যাব জাফরের আস্তানা থেকে চারটি বন্দুক, একটি এলজি ও ১০-রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করেছে।

র‌্যাব সূত্র জানায়, চট্টগ্রামের বোয়ালখালী থানার সন্ত্রাসী ও ডাকাত সর্দার, খুন ডাকাতিসহ ১০ মামলার আসামী জাফর আলমকে বুধবার রাতে নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার ভোর ৩টায় র‌্যাবের একটি দল তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য বোয়ালখালী থানার কালাইয়ার হাট এলাকায় যায়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা জাফরকে র‌্যাবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।

বন্দুকযুদ্ধের এক পর্যায়ে জাফর পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়।