২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয় হবে : ইঞ্জিনিয়ারিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অর্থমন্ত্রী

সিলেট শহরের বালুচর এলাকায় বৃহস্পতিবার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

জেলা প্রশাসক এসএম ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠিত ইঞ্জিনিয়ারিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অর্থমন্ত্রী সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস পুনরায় ব্যক্ত করে বলেন, সিলেট ভেটেরেনারি কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্থান হিসেবে বাছাই করা হয়েছে। একনেকের সভায় অনুমোদনের পর দ্রুত কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের কাজ শুরু হবে।

এম. সাইফুর রহমান আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের মতো বিএনপি ভিত্তিফলক স্থাপনের রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি আরও উল্লেখ করেন, ২০০১ সালের নির্বাচনের আগে সিলেটবাসীকে দেওয়া সব প্রতিশ্রতি

বাস্তবায়ন করা হবে। শিক্ষা সচিব এম এ আজিজ অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে জানানো হয়, ৫৬ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এ প্রকল্প আগামী বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়িত হবে। কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এই ৩ বিভাগে স্নাতক পর্যায়ে স্নাতক পর্যায়ের কোর্স চালু করা হবে।