২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটি হাসপাতাল নবজাতকের মৃত্যূকে কেন্দ্র করে ভাঙচুর

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে এক নবজাতক শিশুর মৃত্যূকে কেন্দ্র করে সোমবার রাতে ক্রুদ্ধ জনতা জেনারেল হাসপাতালে হামলা করে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 07:39 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

হাসপাতাল সূত্র জানায়, এ সময় কর্মরত জরুরী বিভাগের একজন চিকিৎসককে মারধর, ওয়ার্ড ভাংচুর ও অষুধপত্র লুটপাট করার ঘটনা ঘটে। হাসপাতালে কর্মরত চিকিৎসক-নার্স ও কর্মচারীরা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হলে বুধবার ১০টা থেকে ২টা পর্যন্ত কর্মবিরতী ও বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতীর হুমকি দিয়েছে।

হাসপাতালের আরএমও সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজকে বলেন, এ ব্যাপারে মামলা দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।