মালদ্বীপে নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
মালদ্বীপে বাংলাদেশের নব নিযুক্ত রাষ্ট্রদূত মিজারুল কায়েস সোমবার সেদেশের রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইউমের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
মালদ্বীপের রাষ্ট্রপতি তার পরিচয়পত্র গ্রহণ করে বলেন বাংলাদেশের সাথে মালদ্বীপের দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতেও অব্যহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি গাইউম আলোচনা কালে ঢাকায় আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নেন এবং দ্বিপাক্ষিক ও আঞ্চলিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেন।
নবনিযুক্ত রাষ্ট্রদূত কায়েস তার নতুন দায়িত্বের আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে এবং জাতিসংঘ বিষয়ক সমুদ্র, গবেষণা এবং আইসিটি উইং’র এর দায়িত্বে ছিলেন।
