দুর্নীতি দমন কমিশন সদস্যের বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দর পরিদর্শন
দুর্নীতি দমন কমিশনের একটি পরিদর্শক দল সোমবার বেনাপোল বন্দর, কাস্টমস হাউজ ও চেকপোস্ট এলাকা পরিদর্শন করেছে।
কমিশন সদস্য মনির উদ্দিন আহমেদের নেতৃত্বে পরিদর্শক দলটি বেনাপোল কাস্টমস হাউজের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে পৃথক বৈঠক করে।
মনির উদ্দিন আহমেদ শুল্ক আদায় সংক্রান্ত অনিয়ম দূর করতে বেনাপোলে দুর্নীতি দমন কমিশনের একটি স্থায়ী অফিস স্থাপনের ঘোষণা দিয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন, বন্দরে রাজস্ব আদায় সংক্রান্ত দুর্নীতি রোধ করা গেলে সরকারের রাজস্ব আয় আরও বাড়বে।
তার নেতৃত্বে দুর্নীতি দমন কমিশনের দলটি এখন থেকে সার্বক্ষণিকভাবে বেনাপোল বন্দর ও কাস্টমস হাউজে দায়িত্ব পালন করবে বলেও বৈঠকে ঘোষণা দেওয়া হয়।
