২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় আবারো শক্তিশালী বোমা বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ায় আবারো শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

রোববার রাত সাড়ে ৮টার দিকে সদর হাসপাতালের সামনে বোমাটি বিস্ফোরিত হয়। এতে জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকারি মাতৃসদনের মূল গেটের পাশে ফুটপাতের একটি চায়ের দোকানের বাক্সে বিকট শব্দে বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণস্থল থেকে পুলিশ চারটি ব্যাটারি এবং ছিন্নভিন্ন কয়েকটি লিফলেট উদ্ধার করে। লিফলেটে লাল কালিতে হাতে লেখা ছিলো, রমজান মাসে হোটেল খোলা রাখলে বোমা হামলা করা হবে।

বোমা বিস্ফোরণের পরপরই সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান এবং সদর থানার ওসি ইসমাঈলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে বোমার আলামত উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়ায় গত তিনমাসে পাঁচবার বোমা হামলার ঘটনা ঘটেছে।