বিশ্ব বসতি দিবস সোমবার
বিশ্বব্যাপী একযোগে সোমবার বিশ্ব বসতি দিবস পালন করা হবে। সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠান দিবসটি উদযাপনের জন্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
২০০০ সালে সহস্রাব্দের শুরুর বছর বিশ্ব নেতৃবৃন্দ দারিদ্র, নিরক্ষরতা, ক্ষুধা, অনিরাপদ পানি, রোগ এবং পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে সংগ্রামের যে আটটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন তা পুনরায় স্মরণ করিয়ে দিতে এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ সহস্রাব্দের উন্নয়নের লক্ষ্যমাত্রা এবং নগর’।
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বাংলা ও ইংরেজি সংবাদপত্র এ দিনের গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
১৯৮৫ সাল থেকে আমেরিকা প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবারে এ দিনটি উদযাপন করে। মানুষের মৌলিক চাহিদা বাসস্থানের ব্যবস্থা করতেও নেয়া হয় উদ্যোগ।
৩ অক্টোবর জাতিসংঘ ইন্দোনেশিয়ায় আনুষ্ঠানিকভাবে দিনটির কর্মসূচি উদ্বোধন করবে। সুনামি আক্রান্তদের বাসস্থান সমস্যা সমাধান হবে সেখানকার কর্মসূচির প্রধান বিবেচ্য।
