আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল লটারির পুরস্কার হস্তান্তর সোমবার
আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল লটারির বিজয়ীদের পুরস্কারের অর্থ সোমবার হস্তান্তর করা হবে।
ধানমণ্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে সোমবার সকাল ১০টায় এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারের অর্থ বিজয়ীদের হাতে তুলে দেবেন।
অনুষ্ঠানে আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম, লটারি পরিচালনা কমিটির চেয়ারম্যান ড. এম. এনামুল হক ও সাবেক স্বাস্থ্য সচিব মুহা. ফজলুর রহমান বক্তব্য রাখবেন।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ১৮ সেপ্টেম্বর এ লটারির ড্র অনুষ্ঠিত হয়। লটারির ফলাফল প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও মিশন ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হয়।
