২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, পিতা আহত

ঝালকাঠির কৃষ্ণকাঠি বাইপাস মোড়ে রোববার এক সড়ক দুর্ঘটনায় বীথি নামে ১০ বছরের এক শিশু নিহত এবং তার বাবা আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 01:57 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

পুলিশ জানিয়েছে, কুতুবনগর মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী বীথি তার বাবা নজরুল ইসলামের (৩৫) সঙ্গে সাইকেলে মাদ্রাসায় যাওয়ার পথে বরিশালগামী একটি জিপ তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই বীথি মারা যায়। গুরুতর আহত নজরুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিপচালক মো. মহারাজকে গ্রেফতার করা হয়েছে।