২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলতাফ চৌধুরী ও মওলানা মহিউদ্দিনের মাধ্যমে হাসিনা হত্যা প্রচেষ্টা মামলা থেকে অব্যাহতি চেয়েছিলাম: মুফতি হান্নান

গ্রেপ্তারকৃত হরকাতুল জেহাদ আল ইসলামী (হুজি)’র বাংলাদেশের শীর্ষ নেতা মুফতি মোহাম্মদ আবদুল হান্নান জানিয়েছেন, মাসিক মদিনা সম্পাদক মওলানা মহিউদ্দিন খান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান বাণিজ্যমন্ত্রী এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টা মামলা থেকে তিনি অব্যাহতি চেয়েছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 10:52 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

‘মওলানা মহিউদ্দিন আমাকে কিছুদিন অপেক্ষা করতে বলেছিলেন’, হান্নান বলেন।

তার পলাতক জীবনের বিবরণ দিয়ে মুফতি হান্নান আরও জানান, পরিবারের ভরণ-পোষণের জন্যে তিনি টেইলারিং এবং স্ক্রিন প্রিন্টিং এর কাজ করে জীবিকা নির্বাহ করতো।

ভোরে গ্রেপ্তারের পর রাত সাড়ে আটটায় তাকে র‌্যাব অফিসে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এসময় সাদা গেঞ্জি, লুঙ্গি পরা হান্নান সাংবাদিকদের সাথে কিছুক্ষণ কথা বলেন।

হান্নান জানান, গত এক মাস আগে মধ্য বাড্ডার ই/৫ নম্বরের বাসা সাড়ে তিন হাজার টাকায় ভাড়া নেন তিনি। এর আগে পাশের একটি বাড়িতে প্রায় পাঁচ বছর ছিল।

হান্নান দাবি করেন, গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা হামলার পর তিনি স্বাভাবিক জীবন শুরু করেন। হুজি বা অন্য সব জঙ্গি সংগঠনের যোগাযোগ বন্ধ করে দেন।

মুফতি হান্নান পাকিস্তানের গওহর মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করেন। সেখান থেকে উচ্চ শিক্ষার জন্যে দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হন।

আশির দশকের শেষের দিকে তিনি সোভিয়েতবিরোধী যুদ্ধে অংশগ্রহণ করেন।

হান্নান জানান, আফগান যুদ্ধ শেষে তিনি দেশের ফিরে এসে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সাথে যুক্ত হন।

তবে ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার সাথে তিনি কিছুই জানেন না বলে জানান।