২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে জঙ্গি সন্দেহে মাদ্রাসা ছাত্র আটক

জঙ্গি সন্দেহে পুলিশ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা থেকে শনিবার বিকেলে এক মাদ্রাসা ছাত্রকে আটক করেছে। আটককৃত ছাত্রের নাম হামিদ সোহেল মিয়া (২২)।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে ফরিদপুর কোতয়ালি থানা পুলিশ বোয়ালমারী উপজেলা বাসস্ট্যান্ডের একটি পরিবহন কাউন্টার থেকে তাকে আটক করে।

পরে সোহেলকে সঙ্গে নিয়ে পুলিশ তাদের বোয়ালমারী শহরের বাড়িতে তল্লাশি চালিয়ে নির্ভীক কাফেলা ও বিপ্লবী জাফরণ নামে দুটি ক্যাসেট উদ্ধার করে।

পুলিশ ধারণা করছে, সোহেল ইসলামী জঙ্গি গ্রুপের সদস্য এবং ১৭ আগস্টের বোমা হামলায় জড়িত।

আটককৃত সোহেল গোপালগঞ্জ জেলার একটি মাদ্রাসা থেকে দাখিল পাস করেছে।