গত বছরের জুলাই থেকে ১ বাংলাদেশীসহ ২২ জাতিসংঘ কর্মী আটক রয়েছে : আনান
জাতিসংঘ কর্মীদের নিরাপত্তার নিশ্চয়তার আন্তর্জাতিক চুক্তি থাকা সত্ত্বেও এক বাংলাদেশীসহ ২২ জাতিসংঘ কর্মী গত বছরের জুলাই থেকে আটক রয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে মহাসচিব কফি আনান বলেন, আটক কর্মীদের মধ্যে সাতজন ইরিত্রিয়ার, চারজন আফগানিস্তানের, ইথিওপিয়ার দুইজন, সার্বিয়ার কসোভো প্রদেশের দুইজন এবং বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইরান, মোজাম্বিক, রাশিয়া, সুদান ও জিম্বাবুয়ের একজন করে আছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
জাতিসংঘের মুখপাত্র ব্রেন্ডেন ভার্মা জানান, জাতিসংঘ সংস্থার আটক কর্মীদের ব্যাপারে উদ্বিগ্ন এবং তাদের আটকাদেশের প্রতিবাদ জানিয়েছে।
