২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সান্তাহারে মিনি বিশ্ব ইজতেমায় প্রচণ্ড গরমে পুলিশ কর্মকর্তাসহ ২ জনের মৃত্যু

সান্তাহারে মিনি বিশ্ব ইজতেমায় প্রচণ্ড গরমে এক পুলিশ কর্মকর্তাসহ দু’জনের মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 04:19 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

তাবলীগ জামায়াত নওগাঁ মারকাজ আয়োজিত তিনদিনব্যাপী এ ইজতেমা শুক্রবার শুরু হয়।

ইজতেমার মাঠে কর্মরত অবস্থায় শুক্রবার রাত আটটার দিকে প্রচণ্ড গরমে সাবইনস্পেক্টর আব্দুল সোবহান (৪৬) অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। নিহতের বাড়ি কুষ্টিয়ার খোকসায়।

অপরদিকে শনিবার সকালে ইজতেমা মাঠে অসুস্থ হয়ে আদমদীঘির সাতাপুর মসজিদ তাবলীগ জামায়াতের আমীর ওয়াহেদ আলী (৬৫) মারা যান। তার বাড়ি সান্তাহার পৌরসভার ঢাকা পট্টিতে।

সান্তাহারের এ ইজতেমায় ইতোমধ্যেই প্রায় তিন লাখ লোকের জমায়েত ঘটেছে। রোববার দুপুর ১২টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।