২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে বাস উল্টে প্রাণ গেল পথচারীর

রাজধানীর বনানীতে বাসচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 12:10 PM

Updated : 02 Aug 2022, 02:01 PM

নিহত রঞ্জু শেখের (৫০) বাড়ি রাজবাড়ী জেলায়, ঢাকার বনানী এলাকায় তিনি নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন।

বনানী থানার এসআই সামসুর রহমান জানান, গাজীপুরে ছেলের কাছে যাওয়ার জন্য বুধবার ভোরে বাসা থেকে বেরিয়েছিলেন রঞ্জু। ভোর সাড়ে ৫টার দিকে বননী কবরস্থান সংলগ্ন এলাকায় তিনি দুর্ঘটনায় পড়েন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই সামসুর বলেন, “ময়মনসিংহগামী একটি বাস বনানী কবরস্থানের বিপরীত দিকে হঠাৎ করে উল্টে যায়। রাস্তায় থাকা রঞ্জু শেখ চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।"

দুর্ঘটনার সময় বাসটি খালি ছিল, এর চালক পালিয়ে গেছেন বলে জানান এসআই সামসু।

রঞ্জু শেখের মরদেহ উদ্ধার করে সোহরোওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।