আরও দুই বছর প্রধানমন্ত্রীর প্রেস সচিব থাকছেন ইহসানুল
মেয়াদ দুই বছর বাড়িয়ে ইহসানুল করিমকেই প্রেস সচিব পদে রেখে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইহসানুল করিম
সেখানে বলা হয়, আগের চুক্তির ধারাবাহিকতায় ১৮ জুন বা যোগদানের তারিখ থেকে তার মেয়াদ বৃদ্ধির এ আদেশ কার্যকর হবে।
২০১৫ সালের ১৫ জুন প্রথম দফা এক বছরের জন্য প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্ব পান ইহসানুল করিম। পরে আরও দুই দফায় তিন বছর করে তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।
সর্বশেষ ২০১৯ সালে তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল, তা গত ১৭ জুন শেষ হয়।
কুষ্টিয়ার সন্তান ইহসানুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেছেন। সক্রিয়ভাবে অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধে।
১৯৭২ সালে বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) তার কর্মজীবন শুরু হয়। ২০০৯-২০১৩ সালে তিনি বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন। বিবিসি ও পিটিআই এর বাংলাদেশ সংবাদদাতা হিসেবেও তিনি কাজ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব হওয়ার আগে ইহসানুল করিম রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে কাজ করেন ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত।
ইহসানুল করিম ও তার স্ত্রী মমতাজ শিরিন করিম দুই ছেলেমেয়ের বাবা-মা।
