আন্ধারমানিক, বিদ্যানন্দপুর ও সোনাকাটার ভোট স্থগিত
নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ায় আরও তিনটি ইউনিয়ন পরিষদের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।
এগুলো হচ্ছে- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ও বিদ্যানন্দপুর এবং বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন।
সোমবার ইসির যুগ্ম সচিব (জনসংযোগ পরিচালক) এস এম আসাদুজ্জামান এই তিন ইউনিয়নে ভোট স্থগিতের কথা জানান।
আগামী ১৫ জুন আরও ১৩৫টি ইউনিয়নের সঙ্গে এই তিনটিতেও ভোটগ্রহণের কথা ছিল। দুই দিন আগে তা স্থগিতের ঘোষণা এল।
আসাদুজ্জামান বলেন, নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে এসব ইউপির নির্বাচনী তফসিল পরবর্তী নির্দেশ না দেওয়া পযন্ত স্থগিত করার জন্যে ইসির সিদ্ধান্ত সংশ্লিষ্ট জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কাছে পাঠানো হয়েছে।
মোট ১৩৮টি ইউনিয়নে ১৫ জুন ভোট হওয়ার কথা থাকলেও এর আগে আদালতের আদেশ এবং ইসির সিদ্ধান্তে অন্তত এক ডজন ইউপিতে ভোট স্থগিত হওয়ায়িএখন ১২৫টি তে ভোট হবে বুধবার।
এদিকে আটিয়া ইউপির ভোটকে কেন্দ্র করে অভিযোগের পরিপ্রেক্ষিতে টাঙ্গাইলের দেলদুয়ার থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ইসি।
