ভারত-বাংলাদেশের ১৮ দিনের সামরিক মহড়া চলছে
যশোরে দ্বিপাক্ষিক যৌথ মহড়া ‘সম্প্রীতি’ পরিচালনা করছে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনী।
সোমবার ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ দিনের এই মহড়া শুরু হয়েছে ৫ জুন। ‘সম্প্রতি’ মহড়ার দশম পর্ব চলবে ১৬ জুন পর্যন্ত।
হাই কমিশন জানিয়েছে, এই মহড়ার কেন্দ্রবিন্দু হল ‘সন্ত্রাসবাদবিরোধী বা বিচ্ছিন্নতাবিরোধী কার্যক্রম, মানবিক সহায়তা কার্যক্রম, দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম’।
সম্প্রীতির এবারে সংস্করণে অংশগ্রহণের জন্য সেনাবাহিনীর ১৭০ জন সৈন্যের একটি কনটিনজেন্ট জুনের ৪ তারিখে যশোর পৌঁছায়।
এই প্রদর্শনীতে উদ্ধার কার্যক্রম, মানবিক সহায়তা কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন এবং এলাকা অনুযায়ী দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমের মতো বিষয়গুলোর উপর জোর দেয়া হবে।
হাই কমিশন বলছে, এই যৌথ সামরিক অনুশীলন এই অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার জন্য উভয় বাহিনীকে নিজেদের সর্বোত্তম অনুশীলনের অভিজ্ঞতা পরস্পরের সাথে ভাগ করার সুযোগ করে দেবে।
