২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে এক কেজি ‘হেরোইনসহ’ দুজন গ্রেপ্তার

ঢাকার পল্লবী এলাকা থেকে এক কেজি ‘হেরোইনসহ’ দুই ‘মাদক কারবারিকে’ গ্রেপ্তারের খবর জানিয়েছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2022, 12:34 PM

Updated : 25 Oct 2022, 10:23 AM

বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস।

এরা হলেন, মো নুরুন্নবী ওরফে বিদ্যুৎ (৪৫) ও মো. আজমাইন সেখ (৩৯)।

র‌্যাব কর্মকর্তা বীণা বলেন, “পল্লবী এলাকায় হেরোইন কেনাবেচার খবরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি চামড়ার ব্যাগ থেকে এক কেজি হেরোইন পাওয়া যায়।”

গ্রেপ্তাররা র্দীঘদিন ধরে ঢাকার বিভিন্ন স্থানে হেরোইন কেনাবেচার কথা ‘স্বীকার করেছে’ বলে জানান তিনি।