২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজাবের নতুন সভাপতি মামুন, সম্পাদক আলমগীর

ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) সভাপতি পদে ডেইলি অবজারভারের মামুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের আলোর আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2022, 12:31 AM

Updated : 29 Apr 2022, 12:05 AM

মঙ্গলবার ঢাকার একটি রেস্তোঁরায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন ডিজাব নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার,ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু।

দুই বছর মেয়াদি এই কমিটিতে অন্য পদগুলোতে যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন- সহ সভাপতি পদে ইউএনবির মুহা. জাহাঙ্গীর আলম-, যুগ্ম সম্পাদক পদে চ্যানেল আই'র ত‌রিকুল ইসলাম মাসুম, অর্থ সম্পাদক পদে বাংলাদেশ টাইমসের জামাল উ‌দ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে ডেইলি সানের আহ‌মেদ উল্লাহ, দপ্তর সম্পাদক পদে দৈনিক আজকালের খবরের ইসমাইল হোসেন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সংবাদের সাইফ বাবলু, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের সাজ্জাদ মাহমুদ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কামাল হো‌সেন তালুকদার এবং তিনজন নির্বাহী সদস্য দৈনিক যুগান্তরের মাসুদ ক‌রিম, দেশ টিভির মিরাজ মিজু ও ঢাকা ট্রিবিউনের আলী আসিফ শাওন।

ডিজাবের বিদায়ী সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে নির্বাচনী অধিবেশনের পর ইফতার অনুষ্ঠান হয়।

এতে উপস্থিত ছিলেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদসহ আইএসপিআরের উর্ধ্বতন কর্মকর্তারা।