২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কাউটস দিবসে স্মারক ডাকটিকেট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ স্কাউটসের ৫০ বছর পূর্তি এবং প্রথমবারের মতো বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপনকে স্মরণীয় করে রাখতে একটি স্মারক ডাকটিকেট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2022, 10:02 PM

Updated : 02 Aug 2022, 03:19 PM

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ১০ টাকা মূল্যমানের এই স্মারক ডাকটিকেটের পাশাপাশি একই মূল্যমানের একটি উদ্বোধনী খামও অবমুক্ত করেন।

পাশাপাশি পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি উদ্বোধনী সিলমোহর প্রকাশ করা হয় এই অনুষ্ঠানে।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার,প্রধান জাতীয় কমিশনার বাংলাদেশ স্কাউটস ও কমিশনার দুর্নীতি দমন কমিশন মো.মোজাম্মেল হক খান,প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব মো.তোফাজ্জল হোসেন মিয়া,ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো.খলিলুর রহমান,বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক মো.সিরাজ উদ্দিনসহ ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।