২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ঢাকার দিলকুশায় রাজউক ভবনের সামনে ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2022, 02:39 PM

Updated : 02 Aug 2022, 03:14 PM

বুধবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানান ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।

নিহত মো. সোহাগের (২৫) বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। খিলগাঁওয়ে থেকে তিনি মুরগীর ব্যবসা করতেন।

সোহাগকে যিনি হাসপাতালে নিয়ে এসেছিলেন, তার বরাতে পরিদর্শক বাচ্চু বলেন, ব্যাটারিচালিত ভ্যানে করে মুরগী নিয়ে বাসাবোর দিকে যাচ্ছিলেন সোহাগ।

“রাজউক ভবনের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তার ভ্যানকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন।”

উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।

এদিকে ভোরে গুলিস্তানের জিরোপয়েন্টে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন বলে জানিয়েছেন পল্টন থানার ওসি মো. সালাহউদ্দিন মিয়া। আহতের নাম-পরিচয় জানা যায়নি।