বাড্ডায় আগুন: মা-বাবার পর চলে গেল সাফিয়ানও
ঢাকার বাড্ডায় রান্না ঘরের গ্যাসের আগুনে দগ্ধ হয়ে বাবা-মায়ের মৃত্যুর পর তাদের সাত বছরের সন্তান সাফিয়ানও মারা গেছে।
মঙ্গলবার সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো বাচ্চু মিয়া জানান।
এক দিন আগে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাফিয়ানের মা রেখা (৩৫)। আর গত বুধবার সন্ধ্যায় মারা যান সাফিয়ানের বাবা আবু সাঈদ (৩৮)।
শরীরে পোড়া ক্ষত নিয়ে বার্ন ইনস্টিটিউটে এখনও যন্ত্রণায় কাতরাচ্ছেন সাফিয়ানের নয় বছর বয়সী বোন সাফা।
পরিদর্শক বাচ্চু বলেন, সাফিয়ানের শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এখন ১১ শতাংশ পোড়া দাগ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে সাফা।
গত ২৩ মার্চ বাড্ডার সাতারকুলের একটি তিন তলা ভবনের দ্বিতীয় তলার রান্নাঘরের গ্যাসের আগুনে তারা চারজন দগ্ধ হয়েছিলেন।
তাদের হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ সজীব বলেছিলেন, রান্নাঘরে কোনোভাবে গ্যাসের ‘লিকেজ’ হয়েছিল। সকালে চুলা ধরাতে গিয়ে আগুনের সূত্রপাত হয় বলে তারা মনে করছেন।
আরও খবর:
