Published : 28 Mar 2022, 05:39 PM
সোমবার সকালে লাইব্রেরির সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু এ কর্নার উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সাংস্কৃতিক মন্ত্রণালয়ের গ্রন্থাগার অধিদপ্তরের দেশব্যাপী এ উদ্যোগের প্রশংসা করে উদ্বোধনী অনুষ্ঠানে পিন্টু বলেন, “গ্রন্থাগারে বঙ্গবন্ধু কর্নার আগামী প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে সহায়তা করবে।”
এ সময় অন্যদের মধ্যে লাইব্রেব্রি মহাসচিব আব্দুল মতীন খান, কার্য নির্বাহী সদস্য ও অধ্যাপক শিবজিত নাগ, কাজী রফিকুল আলম, ডা. মনোয়ারুল আজিজ, আলী মর্তুজা বিশ্বাস সনি, বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. হাবিবুল্লাহ, অ্যাডভোকেট আব্দুল হান্নান, রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।