২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2022, 08:10 PM

Updated : 02 Aug 2022, 03:12 PM

শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ পুলিশ স্মৃতি সৌধে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরে আইজিপি পুষ্পস্তবক অর্পণ করেন বলে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এরপর ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপরিদর্শক ও বাংলাদেশ পুলিশ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলামের নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের নেতারা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে।