২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৬ কেজি স্বর্ণসহ ধরা কাতার এয়ারের কর্মী

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত কাতার এয়ারওয়েজের এক কর্মীকে সাড়ে ৬ কেজি ওজনের ৫৬টি স্বর্ণের বারসহ আটক করেছে ঢাকা কাস্টম হাউস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2022, 07:16 PM

Updated : 02 Aug 2022, 03:11 PM

বৃহস্পতিবার বিকালে তাকে আটকের কথা জানান ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার (প্রিভেন্টিভ) সানোয়ারুল কবীর। 

আটক ব্যক্তির নাম তাজুল ইসলাম। তিনি কাতার এয়ারওয়েজের ‘এয়ারপোর্ট সার্ভিস এজেন্ট’।

কাস্টমসের উপকমিশনার সানোয়ারুল কবীর বলেন, বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে টেপ প্যাঁচানো অবস্থায় ৫৬টি স্বর্ণের বারসহ তাজুলকে আটক করা হয়।

“সোনার ওই বারগুলো একযাত্রী তাকে হস্তান্তর করে। তাজুলের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হবে।”