পুরান ঢাকায় ভবনে অগ্নিকাণ্ড
পুরান ঢাকার মৌলভীবাজারে একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মৌলভীবাজার তাজমহল টাওয়ারের পাশে একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ওই ভবনে বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে জানিয়ে তিনি বলেন, আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি।
তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন খালিদ।
