২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত স্বাগতিকদের বিরুদ্ধে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2022, 11:02 PM

Updated : 02 Aug 2022, 03:11 PM

বুধবার সেঞ্চুরিয়নে তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশ দল ৯ উইকেটে জয় ছিনিয়ে নেয়। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ী হয় বাংলাদেশ, যা দক্ষিণ আফ্রিকায় প্রথম সিরিজ জয়।

এ জয়ে ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন টেস্ট খেলাতেও ক্রিকেট দল জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে।