সাংবাদিক আবুল বাশার নুরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রধান প্রতিবেদক আবুল বাশার নুরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়।
সাংবাদিক আবুল বাশার নুরুর আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
রাজধানীতে শুক্রবার দুপুরে ৫৭ বছর বয়সে মারা যান ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) এই সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক। দীর্ঘদিন ধরে তিনি হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বাংলা বাজার পত্রিকা, আমাদের সময়, আমাদের অর্থনীতি, সংবাদ সারাবেলা, আমাদের নতুন সময়সহ বিভিন্ন সংবাদপত্রে কাজ করেন।
