রাজধানীতে ময়লার স্তূপে নবজাতকের মরদেহ
রাজধানীর আনন্দবাজার বাবুপুরা পুলিশ ফাঁড়ির পাশে ময়লার স্তূপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয় বলে শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. কামরুজ্জামান জানান।
তিনি বলেন, “সকালে মানসিক ভারসাম্যহীন এক নারী ময়লার স্তূপের পাশে নবজাতক ওই ছেলেটিকে নাড়াচাড়া করছিল। তখন আশপাশের লোকজন পুলিশে খবর দেয়।”
এরপর ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নবজাতকটি ওই নারীর নয় জানিয়ে কামরুজ্জামান বলেন, “ওই নবজাতকের মরদেহ কে ফেলে গেছে সেটা জানার চেষ্টা চলছে। বাচ্চাটি এক দিনের হতে পারে।”
