২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৫-১৬ মার্চ ই-পাসপোর্ট সেবা বন্ধ

কারিগরি উন্নয়নের জন্য মঙ্গল ও বুধবার (১৫ ও ১৬ মার্চ) দেশের সব বিভাগীয় ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের কার্যক্রম বন্ধ থাকবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2022, 10:41 PM

Updated : 02 Aug 2022, 03:07 PM

সোমবার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের বরাতে এক তথ্য বিবরণীতে এই খবর দেওয়া হয়েছে।

তাতে বলা হয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ‘ডিজাস্টার রিকভারি সাইটে (ডিআরএস) ওএটি এবং ফেইল ওভার টেস্ট সম্পাদনের জন্য’ ওই দুদিন ই-পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

এ দুই দিনে এপয়েন্টমেন্ট নেওয়া আবেদনকারীদের আগামী ২০ মার্চ ও পরবর্তী কর্মদিবসে সেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে।