২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলের মডার্ন ম্যানশন ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা

তিন দিন আগে পিলারে ফাটল দেখা দেওয়া মতিঝিলের মডার্ন ম্যানশনের পরিস্থিতি ঘুরে দেখার পর ১৫ তলা ভবনটি ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2022, 12:11 PM

Updated : 25 Oct 2022, 10:17 AM

এ প্রতিষ্ঠানের সহকারী পরিচালক শাহজাহান সিকদার বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবে বলেন, ৫৩ মতিঝিল হোল্ডিংয়ের ওই ভবনে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন তারা।

“ভবনের দোতলায় তিনটি এবং তৃতীয়তলায় দুটি পিলারে ফাটল দেখা দেওয়ায় এটিকে ঝুঁকিপূর্ণ ভবন বলা হয়েছে।”

মতিঝিলে ১৫ তলা ভবনে ফাটল, নেমে গেছেন লোকজন  

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, ভবনটি অনেক পুরানো। ১৯৬২ সালের ১৪ নভেম্বর এর নির্মাণের অনুমোদন দেওয়া হয়। সোমবার সন্ধ্যায় ভবনে ফাটলের খবর জানাজানি হয়।

Image
ঢাকার মতিঝিলের ৫৩ নম্বরে ১৫ তলা মডার্ন ম্যানসনের তৃতীয় ও দ্বিতীয় তলায় পিলারে ফাটল দেখা দিলে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ফায়ার সার্ভিস। ছবি: আসিফ মাহমুদ অভি

ঢাকার মতিঝিলের ৫৩ নম্বরে ১৫ তলা মডার্ন ম্যানসনের তৃতীয় ও দ্বিতীয় তলায় পিলারে ফাটল দেখা দিলে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ফায়ার সার্ভিস। ছবি: আসিফ মাহমুদ অভি

এরপর ফায়ার সার্ভিসের একটি পরিদর্শন দল সেখানে গিয়ে তৃতীয় তলার পিলারসহ দেয়ালের বেশ কিছু জায়গা থেকে প্লাস্টার খসে পড়তে দেখেন। তখনই ফায়ার সার্ভিস ভবন থেকে লোকজন সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় এবং ভবন ব্যবহারে নিরুৎসাহিত করে।

বহুতল এই ভবনে ব্যাংক, গণমাধ্যমের কার্যালয়, রেস্তোঁরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।