শ্যামলীতে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
রাজধানীর শ্যামলী লিংক রোডে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
আগুনে কেউ হতাহত না হলেও কিছু মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা ইসলাম বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় দিকে ‘গোল্ড স্টার’ নামের ওই পোশাক কারখানার আটতলা ভবনের সপ্তম তলায় সুইং সেকশনে আগুন লাগে।
প্রতীকী ছবি
অগ্নিকাণ্ডে ওই সেকশনের মালামাল পুড়ে যাওয়ার কথা জানালেও আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
