২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ারীতে গ্যাসের লাইনে ফুটো: একই পরিবারের দগ্ধ তিনজন

রাজধানীর ওয়ারীতে গ্যাসের চুলার লাইনে ফুটো থেকে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2022, 01:58 AM

Updated : 25 Jul 2022, 04:40 PM

তাদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া।

রোববার রাত সাড়ে ৭টার দিকে ওয়ারীর নরেন্দ্র বসাক লেনের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধরা হচ্ছেন- মালয়েশিয়া প্রবাসী লিটনের স্ত্রী

কানিজ ফাতেমা রুমি (৪০), মেয়ে আইফা আক্তার (৬) ও শাশুড়ি আছিয়া বেগম (৭৪)।

ইন্সটিটিউটের আবাসিক সার্জন আইউব হোসেন জানান, তিনজনের মধ্যে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুজনকে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে ফাতেমার শরীরের ৫১ শতাংশ, ও শাশুড়ি আছিয়ার ২৬ শতাংশ পুড়ে গেছে।

দগ্ধদের স্বজনের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই বাসায় রান্নাঘরে কোনোভাবে গ্যাস লিকেজ হয়েছিল। সেখানে চা বানানোর জন্য চুলায় দিয়াশলাই দিয়ে আগুন ধরাতেই মুহূর্তেই আগুন লেগে যায়।

এতে ঘরে থাকা তিন জনই কম বেশি দগ্ধ হন বলে তিনি জানান।