২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএসআইআর বিজ্ঞানী সংঘের দায়িত্ব বুঝে নিল নতুন কমিটি

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) বিজ্ঞানী সংঘের নবনির্বাচিত কমিটি দায়িত্ব বুঝে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2022, 09:33 PM

Updated : 02 Aug 2022, 03:02 PM

বুধবার বিসিএসআইআর কার্যালয়ে আগের কমিটির কাছ থেকে নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করে।

গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিজ্ঞানী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে বিসিএসআইআরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিম খান এবং সাধারণ সম্পাদক পদে জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা সত্যজিৎ রায় রনি নির্বাচিত হন।

এছাড়াও সহ-সভাপতি পদে প্রতিষ্ঠানটির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হোসেন সোহরাব ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ তারিকুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শফিউল ইসলাম মোল্লা জামাল, সাংগঠনিক সম্পাদক পদে জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা লুৎফুন নাহার হিলারী, কোষাধ্যক্ষ পদে জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা সরকার মাহমুদুল হাসান, দপ্তর ও প্রচার সম্পাদক পদে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম আহমেদ, প্রকাশনা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মুরশেদ হাসান সরকার, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম মোস্তফা এবং সমাজকল্যাণ সম্পাদক পদে জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা নাদিরা বেগম নির্বাচিত হন।

দায়িত্ব বুঝে নেওয়ার পর কমিটির সদস্যরা রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।