বিজয়নগরে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড
ঢাকার বিজয়নগরে একটি আবাসিক ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে এনেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, রোববার দুপুর সোয়া ১২টার দিকে বিজয় নগরের দশ তলা আরকেডিয়া টাওয়ারের নবম তলায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর পাঁচটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারো হতাহতের তথ্য পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্যও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
