২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মগবাজারে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

রাজধানীর মগবাজার ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির প্রাণ গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2022, 04:10 PM

Updated : 02 Aug 2022, 02:46 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মগবাজারের ওয়্যারলেসগেট রেললাইনে এ ঘটনা ঘটে বলে হাতিরঝিল থানার এসআই মো. আলমগীর হোসেন জানান।

নিহতের বয়স আনুমানিক ৪০ এর ঘরে, তার পরনে ছিল চেক লুঙ্গি ও, কালো জ্যাকেট।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই আলমগীর বলেন, “ঘটনায় সময় ওই ব্যক্তি রেল লাইনের উপরে বসে ছিলেন। ট্রেনের ধাক্কায় তিনি মাথায় আঘাত পান।”

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আলমগীর বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে জানানো হয়েছে।