ছিনতাই: রাজধানীতে ২০ যুবক গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর, কারওরানবাজার, তেজগাঁও এবং আশপাশের এলাকায় ছিনতাইয়ের অভিযোগে ২০ যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তাররা হলেন- মো. লিটন মিয়া (৪২), মো. সাইফুল ইসলাম (২২), মো. পলাশ উদ্দিন (২২), মো. মকবুল হোসেন (২৫), মো. মুরাদ (১৯), মো. রুহুল আমীন (১৯), মো. রানা মিয়া (২৩) মো. আলমাস (২২), মো. আল-আমিন(২১), মো. সোহাগ(১৯), মো. সাজু মিয়া (২২), মো. আরিফ (২১), মো. জাবেদ (৩৫), মো. রুমন হোসেন (২৬), মো. তোফাজ্জল হোসেন ওরফে কালু (২৫), মো. মিরাজ (২৪), মো. রুবেল (১৬), মো. মামুন হোসেন (২৬), মো. আলম (৩০) ও মো. হোসেন (১৮)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা রাজধানীর মোহাম্মদপুর, ধানমণ্ডি, শ্যামলী, ফার্মগেট, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, বসিলা এবং কারওরানবাজারসহ বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
“এছাড়া বিভিন্ন সময় তারা এলাকায় প্রভাব বিস্তারের জন্য দেশীয় অস্ত্র দেখিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করত।”
তাদের অনেকের বিরুদ্ধে তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, কলাবাগান ও মোহাম্মদপুর থানায় মাদক, দস্যুতা ও ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
