২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলায় অসহায় ও দুস্থদের শীতবস্ত্র বিতরণ করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2022, 07:44 PM

Updated : 02 Aug 2022, 02:26 PM

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় প্রায় ৪০০ জন গরিব ও দুস্থদের মধ্যে সেনাপ্রধান শীতবস্ত্র বিতরণ করেন সেনাপ্রধান। তার আগে হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জের শিবপাশা এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

সেনাপ্রধান কুমিল্লা সেনানিবাসের ‘৩৫ ফিল্ড এ্যাম্বুলেন্স’ কর্তৃক পরিচালিত বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের কার্যক্রমও পরিদর্শন করেন।

এসময় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার কথাও বলেন বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়।

সেনাপ্রধান শাহবাজপুর পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া মেজর জেনারেল জাহাঙ্গীর হারুন।

সিলেট অঞ্চল পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধানের সঙ্গে ছিলেন জিওসি ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল হামিদুল হক।

আইএসপিআর জানায়, প্রতি বছরের মতো এবারও সেনাবাহিনী শীত মৌসুমে বিভিন্ন এলাকার দুস্থদের মধ্যে শীতবস্ত্র, ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সিরাজগঞ্জে ইতোমধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাপ্রধান।