২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2021, 12:18 PM

Updated : 08 Apr 2022, 12:04 AM

বুধবার ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া অঞ্চল পরিদর্শনের সময় তিনি ২ হাজার ৫০০ কম্বল বিতরণ বিতরণ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

অনুষ্ঠানে সেনাপ্রধান শফিউদ্দিন আহমদে বলেন, “ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতি বছরের ন্যায় এবছরও শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী।

বগুড়া অঞ্চল পরিদর্শনের সময় সেনাপ্রধানের সঙ্গে জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান উপস্থিত ছিলেন।