২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক ডিভাইডার ভেঙে মাইক্রোবাসের উপর এনার বাস

রাজধানীর খিলক্ষেত এলাকায় সড়ক ডিভাইডার ভেঙে বিপরীতমুখী মাইক্রোবাসের উপর এনা পরিবহনের একটি বাস উঠে পড়ায় একজন আহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2021, 12:02 PM

Updated : 10 Oct 2022, 06:29 PM

মঙ্গলবার সকাল নয়টার দিকে বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক সামান্য আহত হন বলে জানিয়েছে পুলিশ।

খিলক্ষেত থানার এসআই  রাসেল পারভেজ বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাখালী থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি বেপরোয়া বাস রোড ডিভাইডার ভেঙে অপর পাশে চলে আসে।

“এ সময় বাসটি বিপরীতমুখী একটি মাইক্রোবাসের উপরে উঠে যায়। এ ঘটনায় মাইক্রোবাস চালক কিছুটা আহত হয়েছেন। গাড়ি দুটিকে রেকার দিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।”

দুর্ঘটনার পর ওই সড়কে কিছুটা যানজট তৈরি হয় বলে জানান পুলিশ কর্মকর্তা।

সোশাল মিডিয়ায় এ দুর্ঘটনার ছবি পোস্ট করে উদ্বেগ জানিয়েছেন অফিসগামী অনেকেই। এনা পরিবহন বাস কোম্পানির চালকদের ‘বেপরোয়া মনোভাব’ নিয়েও সেখানে ক্ষোভ দেখা গেছে।