২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৪

রাজধানীর মিরপুর এলাকায় চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2021, 04:30 PM

Updated : 08 Apr 2022, 12:02 AM

এরা হলেন- দেলোয়ার হোসেন (২৯), হেলাল (৩৩), সোহেল রানা (২৮) ও শাহীন (২০)।

মিরপুর থানা ও ভাষানটেক এলাকায় বুধবার রাতে ‘চাঁদাবাজি করার সময়’ তাদের ধরা হয় বলে র‌্যাবের ভাষ্য।

র‌্যাব-৪ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের কাছে চাঁদাবাজির ১৪ হাজার ৪১৫ টাকা পাওয়া যায়। চক্রটি দীর্ঘদিন ধরে ফুটপাত থেকে চাঁদাবাজি করে আসছিল।”

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।