২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী ও বরিশালে নতুন বিভাগীয় কমিশনার

জনপ্রশাসনের অতিরিক্ত সচিব পদমর্যাদার দুই কর্মকর্তাকে বিভাগীয় কমিশনার করে রাজশাহী ও বরিশালে পাঠিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2021, 06:09 PM

Updated : 08 Apr 2022, 12:02 AM

রাজশাহীর বিভাগীয় কমিশনারের দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব জি এস এম জাফরউল্লাহ।

আর বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) পরিচালক মো. আমিন-উল-আহসান পেয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনারের দায়িত্ব।

জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এক আদেশে তাদের নতুন দায়িত্বে বদলির কথা জানায়।

এর আগে গত ২০ ডিসেম্বর রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হুমায়ুন কবিরকে পদোন্নতি দিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করা হয়।

আর বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সাইফুল হাসান বাদলকে সচিব হিসেবে পদোন্নতির পর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পাঠানো হয়।