২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ঢাকায় আসা তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকার হাতিরঝিল থানাধীন মহানগর প্রজেক্ট এলাকার এক বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর ‘ঝুলন্ত’ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2021, 05:43 PM

Updated : 02 Aug 2022, 06:43 PM

মেহেবুল্লাহ তৌসিফ নামের ২১ বছর বয়সী ওই তরুণের বাবার নাম মোহাম্মদ মেজবাহ উদ্দিন, তাদের বাড়ি পটুয়াখালী জেলায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এক সপ্তাহ আগে মহানগর প্রজেক্টে এক আত্মীয়র বাসায় উঠেছিলেন তৌসিফ।

সেই বাসা থেকেই মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তৌসিফের মৃতদেহ উদ্ধার করা হয় বলে হাতিরঝিল থানার এসআই  মো. নজরুল ইসলাম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলছিল তার লাশ। সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।”

আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তৌসিফের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে এসআই নজরুল জানান।